0 Comments

বাতাস এসে বুকের ঠিক মাঝখানটাতে
থমকে দাঁড়ায়,
মর্মাহত এক রোদ্দুর এসে জানান দেয়
যাবার বেলা হল।
নদীর ওপারে একলা মেঘ ডেকে যায়
ঠিক তার পাশে,
মরণের কাছে।

মাঝরাতের স্টিমার তন্ত্রাকে তার অসুর সুরের
মালায় গেঁথে বাজায় এক মোহাচ্ছন্ন সংগীত,
ভাসিয়ে নিয়ে যায় দূরে-
অনেক দূরে
নামহীন ভাবনার দেশে।

প্রথম প্রকাশঃ ১৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

সহজ চাওয়া

একটু যদি সহজ হও,কী ক্ষতি হয়!নীল যদি বেগুনী হয়,একটু সময়,কী…

তোমার কাঁধ

কী অদ্ভূত এক ঝিলিমিলি ছায়া সেখানেদখিনা বাতাসের কলরোলেমুখরিত ভালবাসায় আন্দোলিত…

কবর দেবো

২৩ টি অভিযোগ, ১৭২ পৃষ্ঠার রায় পড়া এ্যখনো হয়নি,সবচেয়ে বেশি…