0 Comments

তাঁর বিপন্ন বিস্মিত চোখ
তাঁর স্মিত দ্বিধাগ্রস্ত ঠোঁট
তাঁর নিপাট বসন
তাঁর নীরব অনিমেষ ঘোর লাগা সন্ধ্যের নিভৃত প্রেম
তাঁর জলাঙ্গীর ঢেউয়ে জাগা পূর্ণতা
তাঁর হাজার বছর কাল পরিক্রমার নেশা
তাঁর সমস্ত জন্মের বিহঙ্গী হৃদয়
তাঁর নারী ও বনের প্রতি মুগ্ধতা

যখন বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পরে
ক্রম প্রসারমান মহাবিশ্বের মত
সমস্ত কবিতায়
সমস্ত সত্তায়
সমস্ত বেঁচে থাকায়

এই মর্ত্যের আর কোন কিছু দেয়নিকো এমন শান্তি
এমন নিবিড়-গভীর-কালোত্তীর্ণ প্রেম
এমন অদ্ভুত স্বস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

এইসব মুহুর্ত

বাতাস এসে বুকের ঠিক মাঝখানটাতেথমকে দাঁড়ায়,মর্মাহত এক রোদ্দুর এসে জানান…

কবর দেবো

২৩ টি অভিযোগ, ১৭২ পৃষ্ঠার রায় পড়া এ্যখনো হয়নি,সবচেয়ে বেশি…

সহজ চাওয়া

একটু যদি সহজ হও,কী ক্ষতি হয়!নীল যদি বেগুনী হয়,একটু সময়,কী…